জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র রিকশাচালকের শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যা (৯) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ধর্ষক আরিফ মিয়াকে (১৬) আটক করেছে পুলিশ। আরিফ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) গ্রামের মৃত মেছের আলীর বখাটে ছেলে। সে ধর্ষিতার শিশুর দুঃসম্পর্কে চাচা বলে জানা গেছে।
ধর্ষিতা শিশুর বাবা অভিযোগ করেন, উপজেলার বগারপাড় পুকুরপাড় এলাকার রেলওয়ে জমিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তারা বসবাস করে আসছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি রিকশা চালাতে বাইরে যান। আর তার স্ত্রী বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে বের হয়।
এসময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী আরিফ ঘরে ঢুকে জোরপূর্বক তার শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুটির মা ঘরে এসে মেয়েকে কাঁদতে দেখে সন্দেহ হয়। পরে মেয়েটি তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ধর্ষিতা শিশুর বাবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051