1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামায়াত মিছিল নিয়ে বের হলে ব্যবস্থা : ডিএমপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ৩:৩৫ pm

জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঢাকায় মিছিল বের করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। শুক্রবার পল্টন মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

একেএম হাফিজ আক্তার বলেন, জামায়াতে ইসলামকে গণমিছিলের অনুমতি দেয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। মিছিল নিয়ে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গণমিছিলের কারণে জনদুর্ভোগ যাতে না হয়, সে লক্ষ্যে ঢাকা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট রয়েছে।

উল্লেখ্য, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। ডিএমপি বিএনপিকে এ গণমিছিলের অনুমতি দিয়েছে। তবে জামায়াতে ইসলামীকে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ