1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দোয়া কামনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:৩৭ am

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য ও দোয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির শফিকুর রহমান। পরে এনজিওগ্রামে তার হার্টে ৫-৬টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজ ৮০-৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে ৭টায় অপারেশন হবে। দলীয় নেতারা জানান, অসুস্থতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় এবং স্বাভাবিক বোধ করছেন।

টেলিফোনে প্রধান উপদেষ্টা, সরকারের অনেক উপদেষ্টা খোঁজখবর নিয়েছেন এবং সেনাপ্রধানও টেলিফোনে খোঁজখবর নিয়েছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরে শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ