হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুর নূর আলমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
রোববার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাতা সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাত ৮টায় ঝগড়ার এক পর্যায়ে সেলিমের ছুরিকাঘাতে নূর আলমের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051