জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বিএনপি। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদা নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মহান জাতীয় সংসদ কর্তৃক অনুমোদনের পর জাপানের ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার নিয়োগ তার রাজনৈতিক পরিচয়কে আরও মহিমান্বিত করেছে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছেন।
বিবৃতিতে রিজভী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন- বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক শক্তিশালীকরণ ও দৃঢ়বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারেক রহমান আশা প্রকাশ করে বলেন- এশিয়া প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের সমর্থনের ধারায় ফুমিও কিশিদারের নেতৃত্বে জোরালো ভূমিকা অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফুমিও কিশিদারের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051