1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

জানুয়ারিতে ৬২১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১:১৭ pm

জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ৬২১টি সড়ক দুর্ঘটনায় ৬০৮জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১০০জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮ জনের মধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু মারা গেছেন। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৬৪ জন।

এই এক মাসে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত, ২ জন আহত হয়েছেন। ২২টি রেল ও ট্রাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

সব মিলিয়ে ঢাকা বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।

সময় বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে ভোরে ৭.০৮%, সকালে ৩১.০৭%, দুপুরে ১৭.২৩%, বিকালে ১৫.৪৫%, সন্ধ্যায় ৯.৯৮% এবং রাতে ১৯.১৬% দুর্ঘটনাগুলো ঘটেছে।

উল্লেখ্য, রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ