করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন দেশের জাদুশিল্পীদের আইকন জুয়েল আইচ।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করছেন এই জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ।
মেয়েসহ বিপাশা আইচ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ বলে জানান বিপাশা আইচ।
তিনি বলেন, গত ৪ নভেম্বর থেকে জ্বর অনুভব করলে জুয়েল আইচ নিজের করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সোমবার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বুকের সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসও করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051