
গোলাম ফারুক
দাগ থেকে নতুন কিছু!
তাহলে তো দাগ’ই ভালো!
জাদুকরী সাবানের বিজ্ঞাপন,
সাবান,ডিটারজেন্ট চলে ভালো।
শিশুরা খেলে আনমনে এখানে ওখানে,
নষ্ট করে কতকিছু!খামখেয়ালি স্বভাব তার,
জামাকাপড় ময়লা করে,কালি মাখে,খেলা তার,
ভালোমন্দের বাছবিচার বোধ,নিষেধ মানেনা আর।
জাদুকরী সাবান ধুয়েমুছে করে সাফ সব,
দগদগে কালো দাগ,মানে পরাভব।
সাবানের শক্তিতে পড়ে সাড়া,করি কলরব,
সাবান নিমর্মাতা গোষ্ঠীর পোয়াবারো,ব্যবসা চাঙা!
বিজ্ঞাপনে সাবান ও শিশু নিয়ে চমৎকার যব।
দাগ পড়ে ব্যাক্তি জীবনে,সমাজ, রাষ্ট্রে,
অহরহ নানা কাজে,দিবানিশি সাঁঝে,
কিছু কিছু মোছা যায় বটে মাঝে মাঝে,
সব দাগ মোছে না যে!রয় হৃদ মাঝে।
জাতীর পিতাকে স্বপরিবারে খুনের ঘটনা,
দেশ,জনতার হৃদয়ের যাতনা-কমেনি তো!
মোছেনি এখন ও,খুনিদের উলম্ফণ, দম্ভ যতো!
হৃদয়ে ক্ষত দগদগে, ক্ষত রহে সব অক্ষত!
কই?সে রকম সাবান কই!বাগাড়ম্বর যতো!
দাগ আর সাবান নিয়ে করি হৈচৈ,
শিল্প তো হলো না কিছুই,
ময়লার ভাগারেই রই!
জাদুকরী সাবান চাই আজ,
ঘষে ঘষে করে তার কাজ,
পুরাতন ময়লা যতো আছে ভাজ ভাজ,
ধুয়েমুছে যাক সব,জাতীর ঋণ,লাজ!
খুনিদের সাজা দিয়ে,করে কারুকাজ!
সেরকম সাবান দরকার,চাই সেটা আজ।
ভিন্নবার্তা/এমএসআই