
লালমোহন (ভোলা) প্রতিনিধি :লালমোহন পৌরসভাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে মাদ্রাসাটির শিক্ষার্থীরা একাধিক ক্যাটাগরিতে প্রথম স্থানসহ গুরুত্বপূর্ণ সম্মাননা লাভ করে।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইমুন আক্তার।
হামদ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন।
নাতে রাসূল (সা.) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার।
এছাড়া ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইমা।
শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সম্মানজনক ক্যাটাগরিতেও মাদ্রাসাটি কৃতিত্বের স্বাক্ষর রাখে।
দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন মো. রিয়াজ উদ্দিন, সহকারী শিক্ষক (ইংরেজি)।
এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন মো. মহিবুল্লাহ, সুপার, সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসা।
এছাড়া প্রতিষ্ঠানভিত্তিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবেও নির্বাচিত হয় সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসা।
উল্লেখ্য, এর আগেও মাদ্রাসাটি বিজয় দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্যারেড প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান এবং ডিসপ্লে প্রদর্শনীতে তৃতীয় স্থান অর্জন করে।
শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ধারাবাহিক এই সাফল্যের মাধ্যমে সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসা দিন দিন উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সোহেল মো. আজীজ শাহীন-এর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং নারী শিক্ষা উন্নয়নে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এ সাফল্যে এলাকাবাসী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।