
লালমোহন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলার লালমোহন উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা নেছার উদ্দিন জিহাদী।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৪-২৬ মেয়াদের জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত অনুমোদনপত্রও প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে চারজন সহ-সভাপতি, ছয়জন নির্বাহী সদস্যসহ পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আখতার উল্লাহ, অধ্যাপক মাওলানা রুহুল আমিন, মাওলানা তোফায়েল আহমেদ এবং ডাওরীহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের।
উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা নুল্লাহসহ ছয়জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। এছাড়া মাওলানা ফরিদ উদ্দিন বদরপুরী যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জামাল উদ্দিন অর্থ সম্পাদক, মাওলানা রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক, মাওলানা জাবের আবদুল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা ইমাম উদ্দীন শামীম তালিম তারবিয়াত সম্পাদক, হাসনাইন আল মুসা আইসিটি সম্পাদক এবং মৌলভী আব্দুল কাদির পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ভোলা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাছ উদ্দিন বলেন, “ইমামরা জাতীয় নেতা। এ কমিটি লালমোহনের ইমামদের ঐক্যবদ্ধ করে জাতিকে ইসলামের আলোকে উজ্জীবিত করবে এবং নিজেদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে।”
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051