শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্ধু ফোরামের আয়োজনে গতকাল শহরের নাগড়া ঈদগা মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ক্রসফায়ারে নিহত জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আমজাদ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের নিকট ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল,সেচ্ছা সেবক দল, ছাত্র দল ও বি এন পির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব সহ-সভাপতি ও অপরাধ চিত্র, চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসানসহ পিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ সুধিজন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051