অবশেষে দুইয়ে দুইয়ে চার হাত এক হয়ে গেল। বিয়ে সম্পন্ন হল জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়ার। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বেঁধেছেন হানসিকা-সোহেল। রবিবার (৪ ডিসেম্বর) রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নতুন এই দম্পতির বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিয়েতে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়েতে হানসিকা ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা পরেছিলেন। সোহেল শেরওয়ানি পরেছিলেন। বিয়ের প্রথম ছবিতে হানসিকাকে তাঁর কনে দলের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। বিয়ের মণ্ডপে তার জাঁকজমকপূর্ণ প্রবেশের একটি ভিডিও ফ্যানক্লাব এবং ফ্যান পেজগুলোতেও শেয়ার করা হচ্ছে।
বরমালা অনুষ্ঠানে আতশবাজিরও আয়োজন দেখা গেছে। একটি ভিডিওতে হানসিকা ও সোহেলকে স্বামী-স্ত্রী হিসেবে অনুষ্ঠান শেষে হাত ধরে থাকতে দেখা গেছে। জানা গেছে, দুজনে সিন্ধি রীতি মেনে বিয়ে করেছেন।
আগের দিন হানসিকা এবং সোহেলের প্রাক-বিবাহের উৎসব সম্পন্ন হয়। তার আগেসুফি রাত, মেহেদি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।
হানসিকা মোতওয়ানি এবং সোহেল কাঠুরিয়া একে অপরের ব্যাবসায়িক অংশীদার। হানসিকার মালিকানাধীন ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানির একজন মনোনীত অংশীদার হিসেবে রয়েছেন সোহেল। সেখান থেকেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে এবং অবশেষে তা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। অবশেষে এক হয়েছেন এই জুটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051