রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা দূরীকরণের লক্ষ্যে অবৈধভাবে দখল হওয়া সকল খালসমূহ পুনরুদ্ধার করে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। মঙ্গলবার রাজধানীতে জলাবদ্ধতা নিরসন এবং ওয়াসার নিকট থেকে খাল হস্তান্তরের সময় সিটি করপোরেশনকে দেয়া কর্মপরিকল্পনার অগ্রগতি এবং ‘কল্যাণপুর পাম্পের রিটেনশন পন্ড’ এর জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন । রিটেনশন পন্ডের জন্য নির্ধারিত জায়গা অবৈধ দখল হওয়ার কথা ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী বলেন, অবৈধ দখল করে যে কোনো অবকাঠামো নির্মাণ হোক এবং যেই করুক না কেন তা উচ্ছেদ করে ওয়াটার পন্ড নির্মাণ করার ব্যবস্থা নিতে হবে। উচ্ছেদ অভিযানকালে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও শান্তিপ্রিয় জনগনের সহযোগিতা করে নেওয়ার পরামর্শ দেন তিনি ।
সিটি কর্পোরেশনগুলোতে কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অর্থ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের গৃহীত কার্যক্রম মন্ত্রী অবহিত হোন এবং সকল কাউন্সিলরদের স্ব স্ব এলাকাকে ছোট ছোট সাব জোনে ভাগ করে প্রতিটি সাব জোনে সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে দুঃস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান । মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন থাকা খালগুলোর দুই পাড় দখল করে সংকুচিত করা হয়েছে। খালের দখল ঠেকাতে সীমানা নির্ধারণের জন্য সীমানা পিলার স্থাপনের ব্যবস্থা নিতে দুই সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মোঃ আতিকুল ইসলাম বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ডিএনসিসির মেয়র বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে সুপরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জলাধারের জন্য নির্ধারিত ১৭১ একর জমির মধ্যে ১৬৯ একর জমিই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, দ্রæততম সময়ের মধ্যেই তাদেরকে দখল ছাড়তে হবে অন্যথায় বিনা নোটিশে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051