1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার আহ্বান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪০ pm

টেকসই ভবিষ্যত ও বিশ্বময় সার্বজনীন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দো-প্যাসিফিকের দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতিবান্ধব উন্নয়নে সবুজ রূপান্তরের বিষয়ে জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তৃতীয় ইইউ-ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে ‘দ্য গ্রিন ট্রানজিশন: টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তন প্রশমন, অভিযোজন এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা তুলে ধরেন। তিনি বলেন, পরিচ্ছন্ন শক্তি আহরণ ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ জোর দিয়েছে।

পরিবেশবান্ধব পাট এবং সবুজ হাইড্রোজেন ব্যবহার এগিয়ে নিতে এ সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সহায়তার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মারোস শেফকোভিচ এবং পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী বেন্দিতো ফ্রেইতাসের পরিচালনায় আলোচনায় ভিয়েতনাম ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য বক্তারা অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ, আফ্রিকার পূর্ব ও দক্ষিণ উপকূল থেকে আরব উপদ্বীপ এবং এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্ধশতাধিক দেশের শতাধিক প্রতিনিধি এ ফোরামে যোগ দিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ