নীলফামারীর জলঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জলঢাকা পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে পালিত হয়েছে ।
বুধবার বিকেলে জলঢাকা পৌর আওয়ামী লীগ কার্যালয় অনুষ্ঠানের শুরুতেই দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে, একটি আনন্দ র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে এসে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
জলঢাকা পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক নাজমুল কবির মুকুল এর সভাপতিত্বে, এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক লাভলু রশিদ,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, মীরগঞ্জ ইউনিয়নের উদীয়মান আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান মানিক, যুবনেতা হাসানুজ্জামান রাজিব, যুবনেতা শাহিনুর রহমান, পৌর ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা সহ প্রমূখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051