নীলফামারীর জলঢাকায় শনিবার জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এ শ্লোগান কে প্রতিপাদ্য করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননাকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা হলরুমে এক প্রতিবাদ সভা করেছে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক এর উপস্থাপনায় বক্তব্যে রাখেন, সভাটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোহাম্মদ ইশতিয়াক, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ্ মোহাম্মদ মাহফুজুল হক,উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ মো: মাহমুদুল হক,উপজেলা মৎস অফিসার লিসমা হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের মহা সড়কে আজ বাংলাদেশ, বর্তমান সরকার ভুমিহীনদের জন্য অদ্যবদি যা চলমান রেখেছেন তা বিশ্বের কাছে এক দৃষ্টি নন্দন উদাহরণ। আর এ স্বাধীন বাংলার স্তপতি র ভাস্কর্য অবমাননাকারীরা যাতে সক্রিয় হতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051