1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলঢাকায় ২ হাজার নারী-পুরুষের মাঝে স্যানিটেশন সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ১১:৩৬ pm

নীলফামারীর জলঢাকায় ল্যাম্ব প্ল্যান শো-প্রজেক্ট-২ এর আওতায় দুই হাজার নারী-পুরুষ পেল স্যানিটেশন দ্রব্যসামগ্রী। বৃহস্পতিবার দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে একটি করে সাবান এবং হ্যান্ড ওয়াশিং ডিভাইস দেওয়া হয়। জানা যায়, পুরো উপজেলায় পৌরসভাসহ ১১টি ইউনিয়নে গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া স্যানিটেশন সামগ্রী বিতরণ শেষ হয় বৃহস্পতিবার। হতদরিদ্র পরিবারগুলোকে তিন ভাগে বিভক্ত করে এর মধ্যে গর্ভবতী নারী ও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য ব্যক্তিরাই এসব সামগ্রী পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পায়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, ল্যাম্ব-প্ল্যান শো-প্রজেক্ট-২ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুল বসুনিয়া রাসেল, ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক, ডা. আবু তালেব প্রমূখ। ল্যাম্ব-প্ল্যান শো-প্রজেক্ট-২ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুল বসুনিয়া রাসেল বলেন, করোনাকালে উপজেলার হতদরিদ্র, প্রসূতি ও গর্ভবর্তী নারীসহ মোট দুই হাজার পরিবারের মাঝে এসব স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হলো। পরবর্তীতে আরও এক হাজার তিনশত পরিবারকে এসব সামগ্রী দেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ