জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : নীলফামারীর জলঢাকা-ডালিয়া সড়কের ডবলব্রীজ সুড়ির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মো. হালিমুর রহমান (২২) নিহত হয়েছে। এ সময় একই মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়। গতকাল বৃহস্পতিবার ৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার বৃস্টি হবার সময় এই ঘটনা ঘটে। নিহত যুবক জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা মৌজার ৯ নম্বর ওয়ার্ডের মো. মোমিন চৌকিদারের ছেলে। গত এক মাস আগে হালিমুরের মা জটিলরোগে মারা যান। এক মাসের মাথা স্ত্রী ও ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে গ্রাম চৌকিদার মোমিন। এদিকে আহত দুইজন হলেন একই গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে বাবুল ইসলাম (২০) এবং আয়নাল ইসলামের ছেলে রুবেল ইসলাম (২১)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেলে ওরা তিনজন জলঢাকা উপজেলা শহরে আসছিল। ওই সময় বৃষ্টি শুরু হলে মোটরসাইকেলটি স্লিপ কেটে পাকা সড়কে ছিটকে পড়ে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051