1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলঢাকায় সাবেক স্বামীর হাতে স্ত্রী নির্যাতন

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১ ১১:৪১ pm

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধে তালাপ্রাপ্ত স্ত্রীকে মারপিট ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সাবেক স্বামী মাজেদুল ইসলাম (৫০) উপজেলার ছিট মীরগঞ্জ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং অভিযোগকারী শাহানুরা বেগম (৩৫) একই গ্রামের মৃত ইউছুফের মেয়ে। উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছিট মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারী জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ মে ) বিকেলে সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, সংসার জীবনে দুই সন্তান থাকাকালীন শাহানুরা বেগম ও মাজেদুল ইসলামের মধ্যে ৪ বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে সন্তানেরা তাদের মায়ের কাছে থাকে। শাহানুরা বেগমের পরিবারের অভিযোগ, তালাকপ্রাপ্ত স্ত্রী শাহানুরা বেগমের নামীয় ২০ শতাংশ জমি মাজেদুল ইসলাম দখলে নিতে বিভিন্ন রকম পাঁয়তারা চালাতে থাকে। এ বিষয়ে শাহানুরা বেগম আইনের আশ্রয় গ্রহন করেন এবং আদালতে মামলা দায়ের করেন, মামলা নং-৮ জিআর ৪২। মামলাটি বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় সাবেক স্বামী মাজেদুল ইসলাম স্ত্রীর জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেন। বাধা নিষেধ করতে গেলে মাজেদুল ইসলাম উপস্থিত জনসম্মুখে তালাকপ্রাপ্ত স্ত্রী শাহানুরা বেগমকে মারধর করে এবং সাহানুরা বেগম ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমঝোতা করেন। মারপিটের শিকার শাহানুরা বেগম জানান, আমি মামলা করেছি। মামলা চলমান থাকা অবস্থায় সে জোরপূর্বক আমার জমিতে ঘর তুলতে চেষ্টা করলে আমি বাধা নিষেধ করি।

এসময় সে আমাকে জনসম্মুখে লাঠি দিয়ে মেরেছে। আমি তো এখন তার বউ না। সে আমাকে মারলো কেন? আমি এর বিচার চাই। থানায় অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল চন্দ্র বিশ্বাস জানান, ৯৯৯ নামে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এছাড়াও এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ