নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩য় ধাপের নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থীসহ ৭০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন ৷ বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জলঢাকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোহসিন আলী মাস্টার, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকে আফরোজা পারভীন, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু, শাহ মোঃ জিয়াউর রহমান চৌধুরী, সাবিনা আকতার ও মেয়র পত্নী মোছাঃ ইফফাত আরা জান্নাত। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৪৪ ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৯ জন মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দেন। এ পৌরসভায় ৩৩ হাজার ৬ শত ৩৪ জন ভোটার আগামী ৩০ জানুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর আগে ৩ তারিখ যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ জানুয়ারি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051