1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলঢাকায় বুড়ি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১ ১১:২১ pm

নীলফামারীর জলঢাকা উপজেলায় বুড়ি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের খামার কৈমারী গাবরোল এলাকায় এই মন্দিরের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সাদেকুল সিদ্দিক সাদেক এবং বর্তমান ইউপি সদস্য ঝড়িয়া সরকার।

মন্দির কমিটির সভাপতি প্রধান শিক্ষক রমানাথ রায়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জ্যোতির্ময় মোহন্ত, অমৃত রায়, রুপদাস রায় রতন কুমার রায়, অধীর চন্দ্র রায়, বিপুল রায়, কানু রাম রায়, ঝড়িয়া চন্দ্র রায়, বাবু সুধীর চন্দ্র রায়, বাবু নন্দ কুমার রায়, বাবু পরেশ চন্দ্র রায় ও নারায়ণ বিএসসি প্রমুখ।

এসময় মন্দির কমিটির সভাপতি রমানাথ রায় জানান, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এই মন্দির নির্মিত হচ্ছে। মন্দির নির্মানে তিনি ভক্তকূল সহ সকল মানুষের সহযোগিতা কামনা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ