নীলফামারীর জলঢাকায় পৌরসভার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেন উপজেলা প্রশাসন ও পৌর মেয়র। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু'র সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান তিনশত জনের হাতে নগদ পাঁচশত টাকা করে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌরসভার সকল কাউন্সিলরগণ। শুভেচ্ছা উপহার অনুষ্ঠানে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, এর আগে এমন ডিজিটাল সেবা কেউ পায়নি।
আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচীত করেছেন তাই আমি প্রাণপন চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রীর যে কোন ধরনের আর্থিক অনুদান আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ সুঃখে দুঃখে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
ভিনন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051