1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলঢাকায় ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ১১:৩৩ pm

কুষ্টিয়ায় নির্মানাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌরসভার জিরোপয়েন্ট মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, যুবলীগ নেতা হাচানুর রহমান চৌধুরী রাজীব, প্রভাষক হাসানুর রহমান শাহীন প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার। এসময় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপজেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে আ’লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ