নীলফামারীর জলঢাকায় উপজেলা জামায়াতের আমীরসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নীলফামারী পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম র” দিকনির্দেশনায়, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে বুধবার রাতে অভিযান পরিচালনা করে জলঢাকা উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ মোখলেসুর রহমান (মাস্টার) পিতাঃমৃত কছির উদ্দিন গ্রামঃ-দক্ষিণ দেশিবাই (কাচারী পাড়া) ও তার সহযোগী মোহাম্মদ মশিউর রহমান, পিতা মোহাম্মদ রশিদুল ইসলাম গ্রাম পশ্চিম খুটামারা মমিনটুলি কে গ্রেফতার করে নীলফামারী জেল হাজতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা নং-০৫, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের- ১৫(৩)২৫/(D) রুজু করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051