1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলঢাকায় ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪৬ pm

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। এসময় উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বিএমআই কলেজের অধ্যক্ষ আবেদ আলী, সাংবাদিক মর্তুজা ইসলাম, ক্রিড়া পরিষদের আলমগীর হোসেন, সাবেক ফুটবলার জিকুরুল হক, আইয়ুব আলী, সৈয়দ মোঃ সবুজ প্রমুখ।

উদ্বোধনী খেলায় গুলমুন্ডা ইউনিয়ন একাদশ ৪-০ গোলে ডাউয়াবাড়ী ইউনিয়ন একাদশকে পরাজিত করে ৩ পয়েন্ট অর্জন করে। উপজেলা ক্রিড়া পরিষদের আয়োজনে টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ