জর্ডানের ক্রাউন প্রিন্স (যুবরাজ) আল হুসেইন বিন আব্দুল্লাহ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে যুবরাজের কোভিড আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ হুসেইন প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছিলেন; তারপরও তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। যদিও বর্তমানে তিনি খুব ভালো আছেন। খবর আল জাজিরার।
জর্ডানের যুবরাজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির বাদশাহ আব্দুল্লাহ ও রানি রানিয়া সতর্কতা হিসেবে পাঁচ দিনের হোম কোয়ারেন্টিন পালন করবেন। যদিও তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
করোনার বৈশ্বিক হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জর্ডানে কোভিড শনাক্ত হয়েছেন আট লাখ ১৯ হাজার ৭০০ জনের বেশি লোক। এ ছাড়া মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৬৮০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফরে গেছেন সাত লাখ ৯৬ হাজার ৭০৪ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051