ধনকুবের ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, জনমত জরিপে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়াবেন। টুইটারে এ ব্যাপারে জনমত জরিপের জন্য ভোটের ব্যবস্থাও করেছেন তিনি। সেই জরিপের ফল বিপক্ষে গেলে সরে দাঁড়াবেন সিইও’র পদ থেকে।
তিনি ওই জরিপের ক্যাপশনে লিখেছেন, আমার কি টুইটারের প্রধান পদ থেকে সরে যাওয়া দরকার? এই ভোটের ফল মেনে চলব।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় টুইটারে ভোটের আয়োজন করেছেন ইলন মাস্ক। ইলন মাস্কের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট এবং বিপরীতে পড়েছে ৪২ শতাংশ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোটে হেরে গেলে দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি সিরিয়াস ছিলেন। এতে টুইটারের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তো।
চলতি বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনে নিয়েছেন ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর সিইওসহ শীর্ষ কর্মকর্তাদের এবং অনেক কর্মীকেও বরখাস্ত করেছেন তিনি। টুইটারে ব্যাপক পরিবর্তনও নিয়ে এসেছেন।
সম্প্রতি কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে সমালোচনার মুখে পড়েছেন এই ধনকুবের। এ পরিস্থিতিতে জনমত জরিপে নামলেন তিনি।
সূত্র: সিএনএন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051