জমে উঠছে রাজধানীতে ঈদ কেনাকাটা। সকাল থেকে ক্রেতাদের ভিড় নিউমার্কেট, গাউসিয়া চাঁদনিচকসহ সব শপিংমলে। শেষদিকে শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ানোর দাবি বিক্রেতাদের। এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মার্কেট পরিদর্শনে যাবেন তিনি।
ঈদের বাকি আর মাত্র ১০ দিন। ভিড় বাড়ছে দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় বিক্রি কম। তাই দোকান খোলা রাখার সময় বাড়ানোর কথা জানান। এদিকে গণপরিবহন খোলা থাকলে বিক্রি আরো বাড়ার প্রত্যাশার কথা জানান ব্যবসায়ীরা। শেষ দিকে বিক্রি বাড়লে লকডাউনে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা।
করোনার সময়ে বাড়তি ভিড় এড়াতে অনেকেই সকাল সকাল কেনাকাটা করতে এসেছেন। সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাসমাগম বাড়তে থাকে। শিশু ও মেয়েদের কাপড়ের দোকানগুলোতে ক্রেতা সমাগম বেশি লক্ষ করা গেছে। ক্রেতারা বলছেন, করোনার এ সময়ে অর্থ সংকটে আছেন অনেকে। তবু পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন তারা।
এদিকে মেয়র আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন মার্কেট পরিদর্শন করা হবে বুধবার থেকে। কোনো ক্রেতা-বিক্রেতা মাস্ক ব্যবহার না করলে সে দোকান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
শপিংমলে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা বেড়েছে। বারবার মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। তারপরও অনেককে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করতে দেখা যায়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051