গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের কোদালের আঘাতে মফিজল হক (৬৯) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মফিজল একই এলাকার মৃত বাহাদুল্লা ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের সঙ্গে মফিজলদের বিরোধ চলে আসছিল। রোববার বিরোধীয় জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মফিজল হকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, জমি নিয়ে সংঘর্ষে মফিজল নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051