ময়মনসিংহ ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালীতে জমি নিয়ে বিরোধ হামলায় প্রতিবন্ধী সোলাইমান ও তার স্ত্রী ও ভাইকে কুপিয়ে আহত করায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
১৫ এপ্রিল সরেজমিনে জানাযায়, সোলাইমান বাদী হয়ে বিগত ২৯ মার্চ বিবাদী তমিজ উদ্দিন ও তার ছেলে সাইফুল, মামুন, পেয়ারা ও পারভীনসহ মোট ৫ জনের বিরোধ্যে থানায় লিখিত অভিযোগ দিলে বিগত ৪ এপ্রিল তদন্তপূর্বক দন্ডবিধির ১৪২/ ৩২৩/ ৪৪৭/ ৩২৬ /১১৪ /৩০৭ /৫০৬ ও ৩৭৯ ধারায় ভালুকা মডেল থানায় আমলযোগ্য অপরাধসহ চুরির মামলা নং- ৬(৪)১৪৪ হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, বাদী সোলাইমান পৈতৃক সূত্রে সোনাখালী মৌজায় ৭৭দাগে ১১শতক জমি নিয়ে বাবার দেয়া একটি দোকান ঘড় সহ বসবাস করে আসছিলেন। বিবাদীরা জোরপূর্বক জমিতে ঘড় করতে আসলে ৯৯৯ এ ফোন করে প্রাথমিক ভাবে কাজ বন্ধ হলেও আইনের প্রতি শ্রদ্ধা না রেখে বিবাদীরা আবারও বিগত ২৯ মার্চ সকাল সারে ৯ টায় ঘড় নির্মাণ করতে থাকে। এ সময় সোলাইমান ও তার পরিবারের লোক জন বাধা দিলে বিবাদীরা দেশিয় অস্রে - শ্রস্রে সজ্জিত হয়ে অজ্ঞাত নামা সন্ত্রাসীসহ হামলা করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঘটনার সময় প্রতিবন্ধীর পরিবারের লোকজনের কাছ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।পরে এলাকার লোকজনসহ আহতদের উদ্ধার করে দীর্ঘ দিন যাবত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা করা হয়।
বিবাদীরা জানান, জমি দীর্ঘ দিন যাবত আমাদের দখলে আছে, এবং বর্তমান মাঠ জরিপ জেলা প্রশাসকের নামে আছে।
ঘটনায় স্থানীয় ইউসুফ মেম্বার জানান, বিরোধ পূর্ণ জমি খাস ও জেলা প্রশাসকের তাই যার যেমন দখল আছে সে ভাবে দখলে নিতে পারবে। ভালুকা মডেল থানা উপ- পরিদর্শক আবুল কালাম-২ জানান, মামলা রেকর্ড করার পর আসামীরা জামিনে আছে তবে একজন জামিন না নিয়ে পলাতক রয়েছে, এবং গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051