জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজার সদরে কুতুবুল আলম ওরফে গুরামিয়াকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার খরুলিয়ার ঝিলংজার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে চরপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত গুরামিয়া ওই এলাকার মাস্টার গোলাম শরিফের ছেলে।
গুরামিয়ার ভাতিজা সাইমুন বলেন, বেশ কিছুদিন ধরে আমার আরেক চাচা মাহবুবুল আলম কিছু জায়গা বিক্রি করেন। সোমবার ভোরে ওই জমি দখল করে চরপাড়া এলাকার শফিউল আলম টিনের ঘেরা দেন। বিষয়টি আমাদের নজরে এলে আমরা সেখানে যাই। এ সময় শফিউল ও তার বোনজামাই কবিরসহ একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে চাচা গুরামিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, গুরামিয়ার ভাইয়ের কাছ থেকে কিছু জমি কেনেন শফিউল আলম। যে দাগ থেকে জমি কেনেন সেটির বাইরে গিয়ে অন্য ওয়ারিশের দখল করেন প্রতিপক্ষ। বাধা দিতে গেলে হামলা চালানো হয়। হামলায় গুরামিয়ার মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051