জমির রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে সরকার। আগের আদেশ সংশোধন করে বৃহস্পতিবার নতুন এই আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
নতুন আদেশে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও রেজিস্ট্রেশন ফি ১ শতাংশই থাকবে। তবে সেক্ষেত্রে কোনো নূন্যতম ফি নির্ধারণ করা হয়নি।
এতদিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হতো। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051