1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জন্মাষ্টমীর শোভাযাত্রা বন্ধ, শুধু পূজার আয়োজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০ ১:১৯ pm

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১১ আগস্ট) অনাদিরাদিগোবিন্দ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুধু ধর্মীয় বিধি মেনে পূজা-প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে জানান, করোনা থেকে সুরক্ষায় সারাদেশে রাজপথে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন শুধু মন্দিরে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরিষদের সহ-সভাপতি দিলীপ দাশের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দে।

বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ ও অ্যাড. চন্দন তালুকদার, বর্তমান সহ-সভাপতি চন্দন দাশ, যুগ্ম-সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক রতন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, ডা. কথক দাশ, দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি শিল্পপতি বাবুন ঘোষ বাবুল, সলিল কান্তি গুহ, লিটন নন্দী, সুভাষ চন্দ্র দাশ, শিপ্রা চৌধুরী, প্রকৌশলী সুভাষ গুহ, লিটন কান্তি দত্ত, অ্যাড. টিপু শীল জয়দেব, অমল চৌধুরী, ডা. বিজন কান্তি নাথ, নারীনেত্রী রুমকি সেনগুপ্ত, উষা আচার্য্য প্রমুখ।

জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১১ আগস্ট সকাল ১০টায় বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্যসামগ্রী বিতরণ, সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যারতি, ৮টায় দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা।

১২ আগস্ট সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যারতি, ৮টায় পঞ্চতত্ত্ব ভজন ও নামসংকীর্ত্তন। ১৩ আগস্ট দুপুর ১২টায় শ্রীশ্রী কৃষ্ণের ভোগ ও পূজা, সন্ধ্যা ৭টায় গীতাপাঠ, সন্ধ্যারতি ও নামসংকীর্ত্তন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ