স্ত্রী সুনীতা কাপুরের ৫৬তম জন্মদিন উদযাপন করলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। জন্মদিনকে ‘বিশেষ’ করে তুলতে সামাজিকমাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন তিনি।
দীর্ঘ ক্যাপশনে আবেগঘন বার্তা দেন 'জক্কাস' তারকা অনিল কাপুর।
অভিনেতা ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের ভালোবাসা, ট্রেনের থার্ড ক্লাস বগি থেকে লোকাল বাস-রিক্সা এবং কালো-হলুদ ট্যাক্সি; বিমানের ইকোনমি ক্লাস থেকে ফার্স্ট বিজনেস ক্লাস; দক্ষিণের কড়াইকুন্ডি গ্রামের ছোট ছোট হোটেল থেকে লেহ লাদাখের টেন্ট... আমরা সেগুলোকে মুখের হাসি এবং হৃদয়ে ভালোবাসা নিয়ে পেরিয়ে এসেছি'।
তিনি আরো লেখেন, ‘কয়েক লাখ কারণের জন্য আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার হাসির পেছনের কারণ এবং আমি তোমার সঙ্গে একসঙ্গে ভ্রমণ করতে পেরে এত আনন্দিত এবং পূর্ণ হয়েছে। আজ, প্রতিদিন এবং চিরদিনের জন্য তুমি আমার আত্মার সঙ্গী এবং জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। জন্মদিনের শুভেচ্ছা। সব সময় ভালোবাসি। ’
জন্মদিনে স্ত্রীকে গিফ্ট হিসেবে মার্সিডিজ বেঞ্জ জিএলএস উপহার দিয়েছেন অনিল কাপুর। যার মূল্য প্রায় এক কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় কোটি ছাড়িয়ে যায়।
অনিল ও সুনীতা ১৯৮৪ সালে বিয়ে করেছিলেন। ‘মেরি জঙ্গ’ সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল এ জুটির। তাদের তিন সন্তান- সোনম, রিয়া ও হর্ষবর্ধন। বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন সোনম ও হর্ষবর্ধন। অন্যদিকে রিয়া ছবি প্রয়োজনার সঙ্গে যুক্ত। পাশাপাশি সোনমের সঙ্গে যৌথভাবে একটি পোশাক ব্র্যান্ড চালনা করেন অনিল-সুনীতার ছোট মেয়ে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051