রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের পুষ্পস্তবক অর্পণের পর জনতার ঢল নেমেছে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ককে জন্মদিনে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের লোকজন।
বুধবার (১৭ মার্চ) সকালে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মুজিব জন্মশতবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051