নায়করাজ রাজ্জাকের জন্মদিন রোববার (২৩ জানুয়ারি)। আজ সকালে নায়করাজের ব্যবহৃত কিছু জিনিস বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে হস্তান্তর করেছেন রাজ্জাকপুত্র সম্রাট।
এগুলোর মধ্যে আছে রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা ও ক্যাপ। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর রোববার সকালে সম্রাটের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম, গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু প্রমুখ।
রাজ্জাকপুত্র সম্রাট বলেন, পরিবারের সবাই মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে জন্মদিনে কোনো আয়োজন করা যায়নি। তবে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। ফিল্ম আর্কাইভের এ উদ্যোগটি বেশ প্রশংসনীয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051