কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর কেইপিজেড মাঠে অনুষ্ঠিতব্য শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা ।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে মাহতাব উদ্দীন চৌধুরী, এম এ সালাম, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, মফিজুর রহমান, শেখ আতাউর রহমান এ পরিদর্শনে যান।
এ সময় নির্মিতব্য মঞ্চসহ সমাবেশস্থলের ব্যবস্থাপনাসহ চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং কাজ সুচারুভাবে সম্পাদন করার জন্য নিদের্শনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, নোমান আল মাহমুদ এমপি, হাজী সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, মোসলেম উদ্দীন মনছুর, শাহাজাদা মহিউদ্দিন, মোস্তফা রাজু, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, মসিউর রহমান চৌধুরী প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051