
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সবুজবাগ থানা কমিটির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজ এলাকায় রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামুলক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী পরিবারের কর্মী হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘ ২৩ বছরের বেশি সময় ধরে। বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি দীর্ঘ ১৬ বছর ধরে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের সফল ভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরপ কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ তাকে বিগত দেড় বছর আগে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন।
এই দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরো সবুজবাগ এলাকায় তরুন সমাজকে সঙ্গে নিয়ে শৃঙ্খলাবদ্ধ রাজনীতি চর্চার পাশাপাশি তরুন সমাজকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস সহ নানা ধরণের অপরাধ মুলক কাজ থেকে বিরত রাখার জন্য জাকির সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। বৈশ্বিক মহামারী করোনার সময় সবুজবাগ এলাকার কয়েক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া এলাকার যে কোনো মানুষের সুবিধা -অসুবিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু আওয়ামী পরিবারের রাজনীতিই নয়, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামুলক কাজে সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার কারণে এলাকায় দলমত নির্বিশেষে তার একটি ক্লিন ইমেজের তরুন নেতা হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এর ফলে এলাকার নিজ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ , বিশেষ করে তরুন সমাজের মধ্যে দিন দিন জাকিরের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তবে এই গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তায় এবার কাল হয়ে দাঁড়িয়েছে তার।
এই ব্যাপারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সবুজবাগ থানার সাধারণ সম্পাদক জাকির বলেন, আমাকে আমার সবুজবাগ থানা এলাকায় মানুষ কতটুকু ভালোবাসে জানি না, তবে এইটুকু বলতে পারি, কেউ অনন্ত খারাপ মানুষ হিসেবে আমাকে জানে না। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবারের রাজনীতির পাশাপাশি এলাকায় সমাজ সেবা মুলক কাজে নিজেকে জড়িত রেখে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করে আসছি। আর এই জন্যই একটি অশুভ শক্তি আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করে আমার রাজনৈতিক , পারিবারিক, ব্যাক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। যদিও আমি এর বিরুদ্ধে সাইবার ক্রাইম ডিজিটাল আইনে মামলা করেছি। তারপরও একটি কুচক্রি মহল অদৃশ্য থেকে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। যা আমার জন্য অত্যান্ত মানহানিকর, ও প্রচলিত আইন বিরোধী। শুধু মাত্র আমার রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য আমার কোনো প্রতিপক্ষের ইন্দনে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে নানা অপ-প্রচার করে আসছে। আমি এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এক্ই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ করছি। এছাড়া এই কুচক্রি মহলকে সামাজিক ভাবে বয়কট করা জন্য আমার এলাকার দলমত নির্বিশেষে সকলের কাছে আহবান জানাচ্ছি এবং তাদের কাছে মানবিক ভাবে সুবিচার প্রত্যাশা করছি।
ভিন্নবার্তা/এমএসআই