1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জনতার হাতে অপহরণকারী আটক

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৫ pm

“সামনে আস্ত্রসহ ১৫/২০ জন দাড়িয়ে আছে। কোন রকম চালাকি করবি না” এই বলেই শহিদুল নামে এক ব্যক্তিকে কিডন্যাপ করার সময় জনতার হাতে আসিফ আহম্মেদ নামে এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে টিভি সেন্টারের সামনে। জনতার হাতে আটক আসিফ ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার আরিফ আহম্মেদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শৈলকুপার বোয়ালিয়া থেকে ঝিনাইদহ সদরের জোহান ড্রিম ভ্যালী পার্কে ঘুরতে আসা যুবক যুবতীদের বহনকারী একটি ইজিবাইকে টিভি রিলে স্টেশনের কাছে পৌছালে শহিদুল ইসলাম নামে ওই ইজিবাইকের এক যাত্রীকে আরেকটি ইজিবাইকে তুলে নেবার চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে হাতে নাতে আসিফকে ধরে দরে ফেলে। অভিযোগকারী বোয়ালিয়া গ্রামের শহিদুল ইমলাম জানান, তিনি ঘটনার সময় জোহান পার্কে যাচ্ছিলেন। দুপুরে ঝিনাইদহ শহরে পৌছে ইজিবাইক থেকে নামা মাত্রই আসিফ তাকে ধরে অন্য ইজিবাইকে তুলে নিয়ে বলে “কোন রকম চিৎকার চেচামেচি করলে সমস্যা হবে।

সামনে আস্ত্রসহ ১৫/২০ জন দাড়িয়ে আছে। চালাকি করবি না”। এরপর তাকে ধরে নিয়ে টিভি রিলে স্টেশনের কাছে পৌছালে শহিদুল চিৎকারে চেচামেচি করলে স্থানীয় জনতা এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে। ইজিবাইক চালক জাকির হোসেন জানান, এই চক্রটি বেশ কিছু দিন ধরে মানুষকে এ ভাবে ধরে নিয়ে হয়রানী করে আসছে। এতে ইজিবাইক চালকদের বদনাম হচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, আসিফকে ধরে জনতা পুলিশে দিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ