নিজেকে জঙ্গি সদস্য পরিচয়ে এক নারীকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন আবদুল মতিন ওরফে শুভ (২৪)। হত্যা এমনকি অস্ত্র রেখে ফাঁসানোর হুমকিও দিয়েছিলেন যুবক।
এই ঘটনায় আবদুল মতিনের সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সাথে লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরের দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আবদুল মতিন নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া এলাকার মোতালেব মোল্লার ছেলে। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আবদুল মতিন নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল এলাকার এক নারীকে ক্ষুদেবার্তা পাঠান।
নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে তিনি ওই নারীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন যুবক।
এ নিয়ে সেই নারীর চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে ওই দিনই রাণীনগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় নয়জনের সাক্ষ্য নেন আদালত।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051