ছয় মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এরই মধ্যে শামীমা কারামুক্ত হয়েছেন। কারণ, তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। কিন্তু রাসেলের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তিনি এখনো কারামুক্ত হতে পারছেন না।
বুধবার আদালত সূত্র থেকে এসব তথ্য জানা যায়। সূত্রমতে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালত গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে তাদের জামিন মঞ্জুর করেন।
বুধবার বিকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শামীমা নাসরিন।
কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র ৫ এপ্রিল কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার বিকালে তিনি কারামুক্ত হন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051