1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছেলের লাশ হলেও ফেরত চান আবদুল হান্নান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২ ৯:৪৪ pm

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে বিএম কন্টেইনার ডিপুর ক্রেইন অপারেটর মো.মনিরের খোঁজ পাচ্ছেন না তার পরিবার। আজ শনিবার তাদের বাড়ীতে গিয়ে দেখা যায় কান্নার মাতম। এই কান্না কিছুতেই থামছে না পরিবারের।

মনিরের বাবা আবদুল হান্নান বলেন,‘আমার ছেলে জীবিত না থাকলেও মৃত দেহটা হলেও ফেরৎ পাবার ব্যবস্থা করা হোক, আমি আমার ছেলের মুখখানা শেষবারের মতো দেখতে চাই। তার দেহটা পাওয়া গেলেও মনকে শান্তনা দেওয়া যেতো, তাও মনে হয় সন্দিহান।’

নিখোঁজ আবদুল মনির হোসেন সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর এলাকার ফকিরপাড়ার বাসিন্দা মো. আবুল হান্নানের ছেলে।

এদিকে, মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার বলেন, বিয়ের ছয় মাসের মাথায় জীবনটা এলোমেলো হয়ে গেলো। সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনার ৬ দিন পরও খোঁজ মেলেনি তার।

মনির বিএম ডিপোতে এফএলটি (ক্রেইন) অপারেটরের কাজ করতো। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা ২২ টি লাশ দেখেও তার দেহ সনাক্ত করা সম্ভব হয়নি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ