বগুড়ার গাবতলীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে নাজিম উদ্দিন (২০) নামের এক যুবক খুন হয়েছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিন হাসপাতালে মারা যান। তিনি গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
জানা গেছে, কয়েকদিন দাঁড়াইল বাজারে ক্রিকেট খেলা দেখা নিয়ে বন্ধুদের সাথে নাজিমের হাতাহাতি হয়। বুধবার সন্ধ্যার পর নাজিম দাঁড়াইল বাজারে গেলে ওই যুবকরা নাজিমকে একা পেয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে নাজিম উদ্দিন মারা যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জড়িতদের শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051