রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রাইট শেয়ারিং (পাঠাও) চালক সুরুজ আলীর (৪০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
সুরুজ আলীর স্ত্রী জানান, তার স্বামী পাঠাও চালক। রাতে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের কালশি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পথচারীরা উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সুরুজ আলী সিরাজগঞ্জের কাজিপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর-১২ নম্বর সেকশন এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051