কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে মিথুন ভূঁইয়া নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়। এর আগে বুধবার বজ্রপুর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করে মেরাজ নামে এক মাদক ব্যবসায়ী ।
নিহত মিথুন বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতার’ কর্মী ছিলেন। অন্যদিকে অভিযুক্ত মেরাজ একই এলাকার রাহিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক সেবন ও বাধা প্রদানকে কেন্দ্র করে নগরীর ১৫নং ওয়ার্ডের বজ্রপুর এলাকায় ইয়াবা ব্যবসায়ী মেরাজের সঙ্গে নিহত কলেজছাত্র মিথুন ভূইয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিথুনকে ছুরিকাঘাত করে মেরাজ।
স্থানীয়রা গুরুতর আহত মিথুনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত মেরাজ এবং শরিফুল ইসলাম রাসেলকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে। মেরাজের ঘর থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051