1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছুটির মেজাজে কোথায় ঘুরে বেড়াচ্ছেন ফারিণ?

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১১:৪৩ am

গেল ঈদে প্রেক্ষাগৃহের মতো চলচ্চিত্রের জয়জয়কার ছিল ওটিটিতেও। বিশেষ করে তাসনিয়া ফারিণ অভিনীত হাউ সুইট- নিয়ে আলোচনার কমতি ছিল না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোম্যান্সের খেল দেখিয়েছিলেন এই অভিনেত্রী।

বলা বাহুল্য, এই ওয়েব ফিল্মটির সাফল্যে ব্যাপক প্রশংসা কুড়ান ফারিণ। এদিকে ঈদের আগেই যেন কাজের ব্যস্ততাও হারিয়ে যায় তার। তাই তো এই মুহূর্তে ছুটির মেজাজে আছেন তাসনিয়া ফারিণ।

দেশে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান ফারিণ। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান।

তবে যুক্তরাজ্যে ঈদ কাটাতে যাওয়ার বিশেষ কারণও আছে অভিনেত্রীর। সেখাঙ্কার বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। এছাড়াও ফারিণের মামা-মামিও থাকেন সেখানে। তাইতো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তও ভেসে বেড়ায়।

বিগত দিনগুলোতে যুক্তরাজ্য থেকে একের পর এক নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফারিণ। তাতে বোঝা যায়, অভিনেত্রীর মন মজেছে বিলেতি পাহাড়ে। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ।

এ সময় ফারিণকে দেখা গেছে চমকপ্রদ সব আউটলুকে; ভক্তরাও ছড়িয়ে দিয়েছেন মুগ্ধতায়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ