ঢাকার বাতাসের মান শুক্রবার অস্বাস্থ্যকর হিসাবে চিহ্নিত হয়েছে। ছুটির দিনে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল পৌনে ১০টার দিকে ঢাকার স্কোর ছিল ১৭৮। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসাবে ধরা হয়। বৃহস্পতিবার রাজধানীর বায়ুর মান ছিল ১৭০।
দূষিত শহরের তালিকায় শুক্রবার প্রথম তিনটি স্থান ছিল যথাক্রমে ভারতের দিল্লি, থাইল্যান্ডের চিয়াং মাই ও পাকিস্তানের লাহোর। যেখানে শহর তিনটির একিউআই স্কোর ১৯৪, ১৯৪ ও ১৮৬।
আইকিউএয়ারের দেওয়া শুক্রবারের তালিকায় বলা হয়েছে, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)। এদিন ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা ছিল, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণ বেশি।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসাবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসাবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। পাশাপাশি বাতাসের মান ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসাবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051