রাজধানীর চকবাজার উর্দু রোডে ছিনতাই করে পালানোর সময় কাভার্ডভ্যানের ধাক্কায় জয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (০৭ আগস্ট) দিবাগত রাতে উর্দু রোডে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন জানান, উর্দু রোড এলাকায় এক ব্যক্তির কাছ থেকে তার বেতনের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা এক কিশোরের মৃত্যু হয়েছে। ছিনতাইকারী চক্রের দুজনকে আমরা আটক করেছি। ঘটনার সময় ৬ জন ছিনতাইকারী ছিল বলে আমরা জানতে পেরেছি।
নিহত জয়ের চাচাতো ভাই মো. সাগর জানান, জয় পরিবারের সঙ্গে উর্দু রোডে নিজেদের বাসায় থাকতো। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলো সে। তার বাবার নাম শামসুদ্দিন জুম্মন। গতকাল রাতে তার মৃত্যুর খবর শুনতে পাই। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051