কুড়িগ্রামে মাইক্রোবাস ছিনতাই ও এর ড্রাইভারকে হত্যার দায়ে মোহাম্মদ হোসেন ওরফে পারভেজ (২৭) এবং তৌহিদুল ইসলাম (৩২) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে আরো ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে এ আদেশ প্রদান করেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান।
মামলার এজাহার সুত্রে জানা যায়,জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শশারিয়া খানপাড়া এলাকার বাদশা খানের ছেলে শহিদুর রহমান ঢাকার দক্ষিণ খান মধ্যপাড়া জামতলা এলাকার তৈয়বুর রহমানের একটি মাইক্রোবাস চালাতেন। গত ২০০৯ সালের ২৯ জুন মালিকের মাধ্যমে রংপুর যাওয়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া নেন আসামিরা।পরে চালক শহিদুর রহমানকে হত্যা করে আসামিরা জেলার উলিপুর উপজেলার কাজলডাঙ্গা এলাকায় মরদেহ ফেলে চলে যান।
এরপর ৩০ জুন রাতে কুড়িগ্রাম জেলা শহর হয়ে পালানোর সময় কলেজ মোড় এলাকায় পুলিশ রবিউল ইসলাম ও মোহাম্মদ হোসেন ওরফে পারভেজকে আটক করে।এসময় তৌহিদুল ইসলাম পালিয়ে যান।এ অবস্থায় গাড়িতে থাকা শহিদুর রহমানের ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া ঠিকানায় খবর দিলে নিহত চালকের স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন।এরপর ওই বছরের জুলাই মাসের ১তারিখ নিহতের ভাই ছাইদুর রহমান খান বাদী হয়ে ৩জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
এরপরে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে পারভেজ এবং তৌহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। এছাড়া আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। আসামি পারভেজ রংপুর শহরের নিউ শালবন এলাকার মোস্তফা হোসেনের ছেলে এবং তৌহিদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর এলাকার মো. মোস্তফার ছেলে বলে জানা গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051