কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নিলক্ষীবিঞ্জুপুর গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মাওলানা আব্দুর রহিমের ছেলে আব্দুল খালেদের (৩০) বিরুদ্ধে।
অভিযুক্ত আব্দুল খালেদ দুই সন্তানের জনক। এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে আব্দুল খালেদকে আসামি করে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ওই মাদ্রাসাছাত্রীর মুখ চেপে ধরে পাশের জমিতে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত আব্দুল খালেদ। পরে ওই ছাত্রীর মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার (৩০ জানুয়ারি) চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা করেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, ‘প্রাথমিক তদন্তে ধর্ষণ হয়েছে বলে জানতে পেরেছি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল খালেদ গাঁ ঢাকা দিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051